পঞ্চম দফা ভোটের পরের দিন মর্নিং ওয়াকে গিয়ে কি বলেন দিলীপ ঘোষ - The News Lion

পঞ্চম দফা ভোটের পরের দিন মর্নিং ওয়াকে গিয়ে কি বলেন দিলীপ ঘোষ

 


দি নিউজ লায়ন;   পঞ্চম দফা ভোটের পরের দিন মর্নিং ওয়াকে গিয়ে দিলীপ ঘোষ বলেন, 'মোট ১৮০ আসনে ভোট হয়েছে এর মধ্যে আমরা ১২৫ আসন পাব এখনো পর্যন্ত!' তাঁর কথায়, 'একেবারে হিসাব করে ২০০ সিটে যেরকম চাইছি আমরা সেরকম ইলেকশন হচ্ছে। যারা চাইছে আমাদের হারাবে তারা এখন ছেড়ে দিতে পারলে বাঁচে। ওঁরা বলছে একসঙ্গে করে দাও আমরা সভা করব না। 


কেউ না এলে সভাটা করবে কি করে!মিটিং করতে হলে খরচা আছে বক্তারা নেতারা কেউ বের হচ্ছে না,তাই বলছি  সব গুটিয়ে দাও রেজাল্ট হয়ে গেছে! টাইমটা তো পুরো করতে হবে'। এদিন দিলীপ ঘোষ বলেন, 'শান্তি-শৃঙ্খলা রক্ষা করা পুলিসের কাজ, সেন্ট্রাল ফোর্স এর নয়! তারা শান্তিপূর্ণভাবে  ইলেকশন করাতে এসেছে  ইলেকশন সেভাবেই হচ্ছে।


 না হলে ৮০ শতাংশ এর বেশি ভোট হয় না, এবারে আর লোকে ভয় পাচ্ছে না! বাহিনী ঠিকঠাক পরিচালনা করছে। না হলে ভোটটা হলো কি করে, কোথাযও গন্ডগোল হয়নি বুথের মধ্যে,কোথাও গন্ডগোল হয়নি সেন্ট্রাল ফোর্স ঠিকঠাক কাজ করছে যেখানে পুলিসেরর এক্তিয়ার  সেখানে গন্ডগোল হচ্ছে কারণ পুলিস গুন্ডাদের পুরনো সম্পর্ক আছে তাঁরা কিছু বলতে পারছে না। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.